ঢাকাবৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫
  1. আজকের পার্বত্য ফেক্ট
  2. এনজিও
  3. খাগড়াছড়ি
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. পার্বত্য অর্থনীতি
  7. পার্বত্য আইন ও অপরাধ
  8. পার্বত্য এক্সক্লুসিভ
  9. পার্বত্য কৃষি ও উন্নয়ন
  10. পার্বত্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  11. পার্বত্য চাকরি-দরপত্র-বিজ্ঞপ্তি
  12. পার্বত্য পর্যটন
  13. পার্বত্য রাজনীতি
  14. পার্বত্য সাংস্কৃতিক
  15. পার্বত্য সাহিত্য

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, কাপ্তাইয়ের আসামী গ্রেপ্তার

অর্ণব মল্লিক- কাপ্তাই প্রতিনিধি
জানুয়ারি ২৩, ২০২৫ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

চট্রগ্রাম রাঙ্গুনিয়া উপজেলা থেকে কাপ্তাই উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা ও মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা এলাকা হতে কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে হামলার আসামি মোঃ রিপনকে(৫০) গ্রেপ্তার করে কাপ্তাই থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি রাঙ্গামাটির কাপ্তাই ৪নং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাঁশকেন্দ্র এলাকার বসবাসরত মো.ইউসুফের ছেলে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাসুদ জানান, জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় চট্টগ্রামের,রাঙ্গুনিয়া উপজেলার এলাকা হতে কাপ্তাই থানার পুলিশ আসামিকে গ্রেপ্তার করে। সে কাপ্তাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার এজাহারভুক্ত আসামি। আসামি রিপনকে রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।