ঢাকাশুক্রবার , ২৪ জানুয়ারি ২০২৫
  1. আজকের পার্বত্য ফেক্ট
  2. এনজিও
  3. খাগড়াছড়ি
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. পার্বত্য অর্থনীতি
  7. পার্বত্য আইন ও অপরাধ
  8. পার্বত্য এক্সক্লুসিভ
  9. পার্বত্য কৃষি ও উন্নয়ন
  10. পার্বত্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  11. পার্বত্য চাকরি-দরপত্র-বিজ্ঞপ্তি
  12. পার্বত্য পর্যটন
  13. পার্বত্য রাজনীতি
  14. পার্বত্য সাংস্কৃতিক
  15. পার্বত্য সাহিত্য

পুকুর পাশে পড়েছিল কন্যা শিশুর লাশ

হাবীবুল্লাহ মিসবাহ- রাজস্থলী প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৫ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

রাঙ্গামাটির রাজস্থলীতে অজ্ঞাত পরিচয়ধারী এক নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার(২৪ জানুয়ারী) সন্ধ্যা সাত ঘটিকার সময় ১নং ঘিলাছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হেডম্যান পাড়ার আবদুল আওয়াল ভূইয়া মাষ্টারের বাড়ির পুকুর ধার থেকে কন্যা শিশুটির লাশ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী। তিনি জানান, পুকুর ধারে নবজাতকের লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেছে। তবে উদ্ধার করা নবজাতকের কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য শনিবার রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে । এ ব্যাপারে রাজস্থলী থানায় ইউডি মামলা করার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।