ঢাকাশুক্রবার , ২৪ জানুয়ারি ২০২৫
  1. আজকের পার্বত্য ফেক্ট
  2. এনজিও
  3. খাগড়াছড়ি
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. পার্বত্য অর্থনীতি
  7. পার্বত্য আইন ও অপরাধ
  8. পার্বত্য এক্সক্লুসিভ
  9. পার্বত্য কৃষি ও উন্নয়ন
  10. পার্বত্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  11. পার্বত্য চাকরি-দরপত্র-বিজ্ঞপ্তি
  12. পার্বত্য পর্যটন
  13. পার্বত্য রাজনীতি
  14. পার্বত্য সাংস্কৃতিক
  15. পার্বত্য সাহিত্য

খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ ও শীতকালীন পিঠা উৎসব উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৪, ২০২৫ ৪:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

শীত এলেই বাঙালির ঘরে ঘরে শুরু হয় পিঠা তৈরির ধুম। পিঠা শুধু একটি খাবার নয়; এটি বাঙালি জনগোষ্ঠীর সংস্কৃতির ঐতিহ্য এবং পারিবারিক বন্ধনের প্রতীকও বটে। তারই প্রেক্ষিতে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের উদ্যোগে  প্রীতি ফুটবল ম্যাচ ও শীতকালীন পিঠা উৎসব উদযাপিত হয়েছে।

গতকাল (২৩ জানুয়ারী)  বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে

খাগড়াছড়ি জেলার সকল পুলিশ সদস্য এবং তাদের পরিবার পরিজনকে বাংলার বিখ্যাত ও সুস্বাদু নানাবিধ পিঠায় আপ্যায়িত করেছে খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল।

বিভিন্ন ধরনের পিঠা যেমন ভাপা, পাটি-সাপটা, নকশী, চিতইসহ বিভিন্ন আইটেমের মধ্যে দিয়ে পিঠা উৎসব পালন করা হয়। শীতের পিঠা উৎসব শুধু খাবারের আনন্দই নয়, এটি মানুষের মধ্যে মানসিক আনন্দের ধারাও বয়ে আনে। পরস্পরের সাথে সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করে এবং নতুন প্রজন্মকে ঐতিহ্যের সাথে পরিচিত করায়।

তেমনি বাঙ্গালির প্রানের খেলা হলো ফুটবল। ফুটবল খেলার মাধ্যমে যেমন মানসিক ও শারীরিক বিকাশ হয়, তেমন  জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সম্প্রীতি ও সংহতি এর মেলবন্ধনে আবদ্ধ হয় মানুষ।

 

প্রীতি ফুটবল ম্যাচ ও পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে অংশ নেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার আরেফিন জুয়েল।

জেলার প্রত্যেক পুলিশ সদস্যকে উজ্জীবিত করতে ও কর্মব্যস্ততার মাঝে বিনোদনের আয়োজন করে বাঙালি জাতির ঐতিহ্যবাহী লোকজ উৎসবকে প্রাণবন্ত ও গতিশীল রাখতে এ অভিনব আয়োজনের পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়ন করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার আরেফিন জুয়েল

 

এ সময় প্রীতি ফুটবল ম্যাচ ও পিঠা উৎসবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহমুদা বেগম, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোঃ তফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (খাগড়াছড়ি  সার্কেল), আবু জাফর মো: ছালেহ, সহকারী পুলিশ সুপার(মাটিরাঙ্গা সার্কেল)  ও সহকারী পুলিশ সুপার

 সৈয়দ মুমিদ রায়হানসহ খাগড়াছড়ি জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।