খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলার ময়ুরখীল এলাকায় পারিবারিক কলহের জেরে পিতা বিনোদ বিহারী মজুমদার(৭২)কে এলোপাতাড়ি কুপিয়েছে তারই সন্তান খোকন মজুমদার (৩৫)।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারী) রাতে ময়ুরখীল এলাকায় এই ঘটনা ঘটে। ছেলের এলোপাতাড়ি কুপে মারাত্বক যখম হয় বাবা বিনোদ বিহারী মজুমদার।
ঘটনার পর আহত অবস্থায় নিকট আত্মীয়রা চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বিনোদ বিহারী মজুমদার। ঘাতক বড় ছেলে বর্তমানে পলাতক রয়েছে। এদিকে লাশ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে রয়েছে।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, এই ঘটনার সংবাদ পেয়ে মানিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনি কার্যক্রম শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

