রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বিকাল ৫টায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিল নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার।
এছাড়াও নানিয়ারচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তা‘রা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও দেশের প্রতি তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে দোয়া পাঠ করেন নানিয়ারচর মডেল মসজিদের ইমাম মাওলানা ওবাইদুল্লাহ।
তিনি জাতির কল্যাণ ও প্রয়াত শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

