ঢাকাশুক্রবার , ২৪ জানুয়ারি ২০২৫
  1. আজকের পার্বত্য ফেক্ট
  2. এনজিও
  3. খাগড়াছড়ি
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. পার্বত্য অর্থনীতি
  7. পার্বত্য আইন ও অপরাধ
  8. পার্বত্য এক্সক্লুসিভ
  9. পার্বত্য কৃষি ও উন্নয়ন
  10. পার্বত্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  11. পার্বত্য চাকরি-দরপত্র-বিজ্ঞপ্তি
  12. পার্বত্য পর্যটন
  13. পার্বত্য রাজনীতি
  14. পার্বত্য সাংস্কৃতিক
  15. পার্বত্য সাহিত্য

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ, ৩ বাংলাদেশি আহত

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৪, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর সাড়ে ৬ টায় উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭, ৪৮ ও ৪৯ নম্বর পিলার এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা হলেন আলী হোছেন (৩৫), মো. আরিফ উল্লাহ (৩০) ও মোহাম্মদ রাসেল (২৫)।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফুলতলীতে মিয়ানমারের সঙ্গে সীমান্তের কাঁটাতারের পার্শ্ববর্তী এলাকায় অবৈধভাবে গরু আনতে যান আহতরা। এ সময় ৪৭ থেকে ৪৯ নম্বর পিলার এলাকা ফুলতলী, আষাঢ়তলী ও লেম্বুছড়িতে পুঁতে রাখা পৃথক স্থলমাইন বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হন আলী হোছেন। মাইনের আঘাতে তার পা বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্য দুজন শরীরের বিভিন্ন স্থান আঘাতপ্রাপ্ত হয়েছেন।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার শামসুল আলম বলেন, সীমান্ত এলাকা থেকে গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণে তিন যুবক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, সীমান্তে পৃথক স্থানে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিনজন আহত হওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।

 

সূত্রঃ- বার্তা ২৪।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।