ঢাকাবৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫
  1. আজকের পার্বত্য ফেক্ট
  2. এনজিও
  3. খাগড়াছড়ি
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. পার্বত্য অর্থনীতি
  7. পার্বত্য আইন ও অপরাধ
  8. পার্বত্য এক্সক্লুসিভ
  9. পার্বত্য কৃষি ও উন্নয়ন
  10. পার্বত্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  11. পার্বত্য চাকরি-দরপত্র-বিজ্ঞপ্তি
  12. পার্বত্য পর্যটন
  13. পার্বত্য রাজনীতি
  14. পার্বত্য সাংস্কৃতিক
  15. পার্বত্য সাহিত্য

দীঘিনালায় অনুমোদনহীন ভেটেরিনারি ক্লিনিক স্থাপন, ২৫ হাজার টাকা অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৩, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের মেরুং বাজার সংলগ্ন সওদাগরপাড়া এলাকায় অবৈধভাবে ভেটেরিনারি ক্লিনিক পরিচালনা করায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।

আজ(২৫ জানুয়ারী) বৃহঃস্পতিবার সকালে উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের সহযোগীতায় ভ্র্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন দীঘিনালা উপজেলা প্রশাসনের নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ ।

এসময় অভিযান পরিচালনা করে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০১৯
( ২০১৯ সনের ৩৫ ও ৩৭ দ্বারায় ২৫ হাজার টাকা জরিমানা করে। মোঃ মিজানুর রহমান খান(৪৫) একজন ভেটেরিনারি ক্লিনিক মালিক‘কে ২৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।

অভিযান শেষে ক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ বলেন, ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০১৯ এর দুটি দ্বারায় জরিমানা করা হয়। এবং মোঃ মিজানুর রহমান
ক্নিনিক স্থাপন করার সকল নথিপত্র নিয়ে আগামী ১ মাসের মধ্যে দীঘিনালা প্রাণীসম্পদ অধিদপ্তরে যোগাযোগ করার জন্য বলা হয়। অনুমোদন ছাড়া ক্নিনিক পরিচালনার সুযোগ নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।