ঢাকাশুক্রবার , ২৪ জানুয়ারি ২০২৫
  1. আজকের পার্বত্য ফেক্ট
  2. এনজিও
  3. খাগড়াছড়ি
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. পার্বত্য অর্থনীতি
  7. পার্বত্য আইন ও অপরাধ
  8. পার্বত্য এক্সক্লুসিভ
  9. পার্বত্য কৃষি ও উন্নয়ন
  10. পার্বত্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  11. পার্বত্য চাকরি-দরপত্র-বিজ্ঞপ্তি
  12. পার্বত্য পর্যটন
  13. পার্বত্য রাজনীতি
  14. পার্বত্য সাংস্কৃতিক
  15. পার্বত্য সাহিত্য

কাপ্তাইয়ে এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ 

অর্ণব মল্লিক- কাপ্তাই প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৫ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

কাপ্তাই সুইডিশ দারুল উলুম হাফেজীয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪জানুয়ারি) বেলা ২টায় কেপিএম স্কুলের প্রাক্তন ৮২ ব্যাচের উদ্যােগে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ করে ৮২ ব্যাচের প্রাক্তন ছাত্র মো.গিয়াস উদ্দিন বিল্লাহ সোহেল, আব্দুল্লাহ আল মামুন এবং মো.আনিসুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মো.দিলদার হোসেন, সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষক ও মসজিদ কমিটির সভাপতি ডক্টর কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার রতমত উল্লাহ, মাদরাসা ও এতিমখানা পরিচালক হাফেজ মোকাম্মেল, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি সভাপতি মো.জাকির হোসেন, কাপ্তাই প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, ইউপি সদস্য মজিবুর রহমান, কাপ্তাই উপজেলা ছাত্র দল সদস্য সচিব মো.ইব্রাহিম, জিসাস উপজেলা সভাপতি নুর মোহাম্মদ বাবু,কৃষকদল সদস্য সচিব মাসুদসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও মাদরাসার শিক্ষকগন উপস্থিত ছিলেন। এর আগে কেপিএম প্রাক্তন শিক্ষার্থীরা ৮২ ব্যাচ এর পক্ষ হতে মাদরাসা, মন্দির ও জেলেদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।