ঢাকাবৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫
  1. আজকের পার্বত্য ফেক্ট
  2. এনজিও
  3. খাগড়াছড়ি
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. পার্বত্য অর্থনীতি
  7. পার্বত্য আইন ও অপরাধ
  8. পার্বত্য এক্সক্লুসিভ
  9. পার্বত্য কৃষি ও উন্নয়ন
  10. পার্বত্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  11. পার্বত্য চাকরি-দরপত্র-বিজ্ঞপ্তি
  12. পার্বত্য পর্যটন
  13. পার্বত্য রাজনীতি
  14. পার্বত্য সাংস্কৃতিক
  15. পার্বত্য সাহিত্য

দীঘিনালার ৫ টাওয়ারে ৩ দিন ধরে রবির নেটওয়ার্ক বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৩, ২০২৫ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ৩ দিন ধরে ৫ টি রবি টাওয়ারের নেটওয়ার্ক না থাকায় আশেপাশের এলকায় নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইন্টারনেট গ্রাহক‘রা।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবুছড়া কার্বারী পাড়া, বাঘাইছড়ি মুখ, জারুলছড়ি, বড়াদম, সাধানাটিলাসহ ৫ টি টাওয়ারে ইন্টারনেট বিচ্ছিন্ন রয়েছে। গত ২০ জানুয়ারী হতে এই টাওয়ার গুলোতে নেটওয়ার্ক না থাকায় ভোগান্তিতে পড়েছে ইন্টারনেট গ্রাহক‘রা। এতে ব্যহত হচ্ছে ইন্টারনেটসেবা।

রবির খাগড়াছড়ি সুপার ভাইজার মোঃ খোরশেদ আলম জানান, আমাদের দীঘিনালায় ৫ টি রবির টাওয়ারে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আমরা খুব শিগরই ইন্টারনেট গ্রাহকের কথা বিবেচনা করে। রবির নেটওয়ার্ক নিরাপত্তা দায়িত্বরত জনবল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আমরা টাওয়ার গুলো সচল করবো।

উল্লেখ্য যে, দীঘিনালা উপজেলায় বাংলাদেশের রাষ্ট্রীয় নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক টাওয়ার ১০ টি, রবি ও এয়ারটেল ৭ টি, গ্রামিন ১ টি ও বাংলালিংক ১ টিসহ ১৯ ইন্টারনেট নেটওয়ার্ক টাওয়ার রয়েছে। যার মধ্যে ৫ টি টাওয়ার ৩ দিন ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

দীঘিনালা থনা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওস) মোঃ জাকারিয়া জানান, রবির নেটওয়ার্ক বিচ্ছিন্ন বিষয়টি আমার অবগত আছি। আমরা যে তথ্য পেয়েছি সেটি যান্ত্রিক ত্রুটির কোন বিষয় না। অন্য কোন বিষয় জড়িত আছে। তাছাড়া আমাদের কাছে কোন লিখিত অভিযোগও করেনি রবি প্রতিষ্ঠান‘টি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।