ঢাকাবৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫
  1. আজকের পার্বত্য ফেক্ট
  2. এনজিও
  3. খাগড়াছড়ি
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. পার্বত্য অর্থনীতি
  7. পার্বত্য আইন ও অপরাধ
  8. পার্বত্য এক্সক্লুসিভ
  9. পার্বত্য কৃষি ও উন্নয়ন
  10. পার্বত্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  11. পার্বত্য চাকরি-দরপত্র-বিজ্ঞপ্তি
  12. পার্বত্য পর্যটন
  13. পার্বত্য রাজনীতি
  14. পার্বত্য সাংস্কৃতিক
  15. পার্বত্য সাহিত্য

তারুণ্যের উৎসব উপলক্ষে কাপ্তাই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অর্ণব মল্লিক- কাপ্তাই প্রতিনিধি
জানুয়ারি ২৩, ২০২৫ ১০:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগান নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলায় ৫টি ইউনিয়ন নিয়ে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকালে কাপ্তাই উপজেলা মিনি ষ্টেডিয়ামে উক্ত টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন।

এসময় কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ হোসেন, পরিসংখ্যান অফিসার মোঃ ফজলে রাব্বি, রাঙামাটি জেলা বিএনপি সহসভাপতি ডাঃ রহমত উল্লাহ, যুগ্ন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রথম দিনের উদ্বোধনী ম্যাচে ওয়াগ্গা ইউনিয়ন বনাম চিৎমরম ইউনিয়নের খেলা সম্পন্ন হয়। উক্ত খেলায় নির্ধারিত সময়ে ড্র হয়ে ট্রাইবেকারে গড়ায়। সেখানে ট্রাইবেকারে ওয়াগ্গা ৪-৩ গোলে চিৎমরম ইউনিয়নকে পরাজিত করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।