ঢাকাসোমবার , ২০ জানুয়ারি ২০২৫
  1. আজকের পার্বত্য ফেক্ট
  2. এনজিও
  3. খাগড়াছড়ি
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. পার্বত্য অর্থনীতি
  7. পার্বত্য আইন ও অপরাধ
  8. পার্বত্য এক্সক্লুসিভ
  9. পার্বত্য কৃষি ও উন্নয়ন
  10. পার্বত্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  11. পার্বত্য চাকরি-দরপত্র-বিজ্ঞপ্তি
  12. পার্বত্য পর্যটন
  13. পার্বত্য রাজনীতি
  14. পার্বত্য সাংস্কৃতিক
  15. পার্বত্য সাহিত্য

আন্তঃ ইউনিট কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কাপ্তাই জোন

অর্ণব মল্লিক- কাপ্তাই প্রতিনিধি
জানুয়ারি ২০, ২০২৫ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আন্ত ইউনিট কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা সোমবার (২০ জানুয়ারী) বিকালে কাপ্তাই জোন ৫৬ই বেংগল খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কাপ্তাই জোন অটল ৫৬ ইস্ট বেঙ্গল এবং রানারআপ হয় ১ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শওকত ওসমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি।

এসময় তিনি কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন এবং রানারআপ সহ সকল দলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানান।

উক্ত খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করে অটল ছাপ্পান্ন ইস্ট বেঙ্গলের ল্যান্স কর্পোরাল রাসেল। কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলায় অটল ছাপ্পান্ন এর অধিনায়ক  ও কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল নুর উল্লাহ জুয়েল পিএসসি সহ ২৪ পদাতিক ডিভিশনের অফিসার, জুনিয়র  কমিশন্ড অফিসার ও সৈনিকগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি ২০২৫ তারিখ হতে পতাকা উন্মোচনের মাধ্যমে কাবাডি প্রতিযোগিতার খেলা আরম্ভ হয়। যেখানে

চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের মোট ১৯টি মেজর ইউনিট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।