ঢাকাসোমবার , ২০ জানুয়ারি ২০২৫
  1. আজকের পার্বত্য ফেক্ট
  2. এনজিও
  3. খাগড়াছড়ি
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. পার্বত্য অর্থনীতি
  7. পার্বত্য আইন ও অপরাধ
  8. পার্বত্য এক্সক্লুসিভ
  9. পার্বত্য কৃষি ও উন্নয়ন
  10. পার্বত্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  11. পার্বত্য চাকরি-দরপত্র-বিজ্ঞপ্তি
  12. পার্বত্য পর্যটন
  13. পার্বত্য রাজনীতি
  14. পার্বত্য সাংস্কৃতিক
  15. পার্বত্য সাহিত্য

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পূর্ণ 

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি
জানুয়ারি ২০, ২০২৫ ৪:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বর্ণিল আয়োজনে  আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৯ জানুয়ারি)  বিকালে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে এ বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার এবং প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান।

এ দিন রবীন্দ্র, নজরুল ও জসীম উদ্দীন তিনটি হাউস এর শিক্ষার্থীদের প্যারেড প্রদর্শন, খেলাধুলা, যেমন খুশি তেমন সাজো এবং মনোমুগ্ধকর  ফিজিক্যাল ডিসপ্লে,মিউজিক্যাল ডিসপ্লে, কারাতে ডিসপ্লে প্রদর্শন করা হয়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও পদক বিতরণ করেন প্রধান অতিথি এবং আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৭১পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন জসীম উদ্দিন হাউস এবং এবং ৬০পয়েন্ট পেয়ে রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেন নজরুল হাউস।

এ উপলক্ষ্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি’র বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান বলেন, পড়াশুনার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমেই মনের সুপ্ত সৃজনশীলতা ও নান্দনিকতার বিকাশ পরিপূর্ণরূপে সম্ভব হয়। আমার প্রত্যাশা- আলোকিত মানুষ ও প্রকৃত দেশপ্রেমিক হয়ে তোমরাই গড়ে তুলবে স্বপ্নের বাংলাদেশ। এ সময় ফারহানা আক্তার চৌধুরী, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল রুবায়েত আলম,জেলার উচ্চপদস্থ কর্মকর্তা,সামরিক-বেসামরিক কর্মকর্তা, অভিভাবক-শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।