ঢাকাসোমবার , ২০ জানুয়ারি ২০২৫
  1. আজকের পার্বত্য ফেক্ট
  2. এনজিও
  3. খাগড়াছড়ি
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. পার্বত্য অর্থনীতি
  7. পার্বত্য আইন ও অপরাধ
  8. পার্বত্য এক্সক্লুসিভ
  9. পার্বত্য কৃষি ও উন্নয়ন
  10. পার্বত্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  11. পার্বত্য চাকরি-দরপত্র-বিজ্ঞপ্তি
  12. পার্বত্য পর্যটন
  13. পার্বত্য রাজনীতি
  14. পার্বত্য সাংস্কৃতিক
  15. পার্বত্য সাহিত্য

খাগড়াছড়িতে সপ্তাহব্যাপি জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট  শুরু

Link Copied!

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সপ্তাহব্যাপী তারুণ্যের উৎসব উপলক্ষ্যে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা(অনুর্ধ্ব-১৭) এর উদ্ধোধন  করা হয়েছে।

আজ সোমবার(২০জানুয়ারি) সকালে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে এ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসি বেগম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

উদ্বোধন উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, তারুণ্যের মাঝে আমরা যে শক্তি দেখিছি। পরিবর্তনের শক্তি দেখেছি। সেই পরিবর্তনকে সামনে রেখেই আজকের এই আয়োজন। এই তরুণরাই আগামীর বাংলাদেশ। তরুণেরা খেলাধুলায় এগিয়ে যাবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব সম্পর্কেও দিক নির্দেশনা দেন তিনি।

উদ্বোধনী খেলায় মাটিরাঙ্গা উপজেলা বালক-বালিকা ও খাগড়াছড়ি সদর উপজেলার বালক-বালিকা দল অংশ নেন। এ খেলায় খাগড়াছড়ি সদর উপজেলা অনুর্ধ্ব-১৭ বালক দলকে ০-১গোলে  হারিয়ে টুর্নামেন্টে এক পা দিয়ে এগিয়ে গেলেন মাটিরাঙ্গা  উপজেলা বালক অনুর্ধর্ব-১৭দল।

অপরদিকে খাগড়াছড়ি উপজেলা বালিকা দলকে ট্রাইবেকারে ২-৩গোলে হারিয়ে বিজয়ী হন মাটিরাঙ্গা বালিকা অনুর্ধ্ব-১৭দল।

বিকালে গুইমারা উপজেলা অনুর্ধ্ব-১৭ দলকে ট্রাইবেকারে ৪-৫ গোলে হারিয়ে বিজয়ী হন মহালছড়ি বালক অনুর্ধ্ব-১৭ দল। অপরদিকে মহালছড়ি বালিকা অনুর্ধ্ব-১৭দলকে ট্রাইবেকারে ৩-৪গোলে হারিয়ে বিজয়ী হন গুইমারা উপজেলা বালিকা অনুর্ধ্ব-১৭দল।

আয়োজক কমিটি’র সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ জানান, এ টুর্নামেন্টে যারা ভালো করবে, তাদের মধ্য থেকে ১৮জন বালক ও ১৮জন বালিকা খেলোয়ারদের পরবর্তীতে খাগড়াছড়ি জেলা দলের হয়ে চট্টগ্রাম বিভাগীয় টুর্নামেন্টে অংশ গ্রহণ করবে।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, প্রেস ক্লাবের সভাপতি তরুন কুমার ভট্টাচার্য্য, এন এস আই যুগ্ম পরিচালক নাছির মাহমুদ গাজী, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিয়া, জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদ, ক্রীড়া সংগঠক নজরুল ইসলামসহ আরও অনোে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।