বাঁশরি ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ অংশগ্রহণের লক্ষ্যে মহালছড়ি উপজেলা ফুটবল দলের পরাশক্তি মহালছড়ি বাজার একাদশ দলের জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারী) সন্ধ্যায় বাজারে জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়। এতে বাজার একাদশ দলের স্পন্সর হয়েছে মহালছড়ি ট্রাক মিনিট্রাক সমবায় সমিতি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার একাদশ দলের আহব্বায়ক রিপন দেবনাথ, বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব পলাশ ধর,ট্রাক মিনিট্রাক সমবায় সমিতির সভাপতি হাজী ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও দলটির কোচ মোঃ কাউছারুল আলম প্রমুখ। জার্সি উন্মোচন অনুষ্টানে বাজারে ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

