ঢাকাসোমবার , ২০ জানুয়ারি ২০২৫
  1. আজকের পার্বত্য ফেক্ট
  2. এনজিও
  3. খাগড়াছড়ি
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. পার্বত্য অর্থনীতি
  7. পার্বত্য আইন ও অপরাধ
  8. পার্বত্য এক্সক্লুসিভ
  9. পার্বত্য কৃষি ও উন্নয়ন
  10. পার্বত্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  11. পার্বত্য চাকরি-দরপত্র-বিজ্ঞপ্তি
  12. পার্বত্য পর্যটন
  13. পার্বত্য রাজনীতি
  14. পার্বত্য সাংস্কৃতিক
  15. পার্বত্য সাহিত্য

দীঘিনালায় অবৈধ দুই ইট ভাটায় দুই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২০, ২০২৫ ৮:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অবৈধ দু’টি ইট ভাটার কার্যক্রম প্রশাসন বন্ধ ঘোষণা করার পরেও আইন অমান্য করে ভাটার মালিক ভাটা কার্যক্রম পরিচালনা করায় ভাটা গুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন।

আজ সোমবার (২০ জানুয়ারী) দুপুর ২ টার দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের নির্দেশক্রমে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার কর্ণফুলী ব্রিক্স ১ লাখ ও ফোর বি ভাটা’কে ১ লাখ টাকা জরিমানা করা হয।

এদিকে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় পানি দিয়ে আগুন নিভিয়ে ভাটা গুলো কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় ও অবৈধভাবে ভাটা পরিচালনা করায় দুটি ইট ভাটাকে দুই লক্ষ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনা শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে ইট ভাটা কার্যক্রম চলমান রাখায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনি আরো জানান, হাইকোর্টের ভিন্ন কোন বিজ্ঞপ্তি আসার আগ পর্যন্ত ভাটা গুলো বন্ধ থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।