ঢাকাবুধবার , ২২ জানুয়ারি ২০২৫
  1. আজকের পার্বত্য ফেক্ট
  2. এনজিও
  3. খাগড়াছড়ি
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. পার্বত্য অর্থনীতি
  7. পার্বত্য আইন ও অপরাধ
  8. পার্বত্য এক্সক্লুসিভ
  9. পার্বত্য কৃষি ও উন্নয়ন
  10. পার্বত্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  11. পার্বত্য চাকরি-দরপত্র-বিজ্ঞপ্তি
  12. পার্বত্য পর্যটন
  13. পার্বত্য রাজনীতি
  14. পার্বত্য সাংস্কৃতিক
  15. পার্বত্য সাহিত্য

দীঘিনালায় শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি প্রবেশ, আটক ২

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২২, ২০২৫ ৯:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শুল্ক ফাঁকি দিয়ে  অবৈধভাবে ভারতীয় চিনিসহ চালক ও তার সহযোগীকে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ।

 

গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা সাজেকের উদয়পুর দিয়ে অবৈধভাবে এক মাহিন্দ্র করে চিনি দীঘিনালায় অনুপ্রবেশ করার সময়  দীঘিনালা পুলিশ ৪ বস্তা চিনিসহ ২ জনকে আটক করা হয়।

 

আটকৃতরা হলেন উপজেলার বোয়ালখালী ইউনিয়নের মৃত খিরত বড়ুয়ার ছেলে কাজল বড়ুয়া (৫৮) সে পেশায় অটো টেম্পো(মাহিন্দ্র) চলক ও অপর সহযোগী মেরুং ইউনিয়নের রশিকনগর এলাকার মৃত মুনসুর আলীর ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪০)

 

সূত্রে জানাযায়, চিনি গুলো ভারতের মিজোরাম থেকে প্রতি সাজেকের উদয়পুর হয়ে দীঘিনালা প্রবেশ করানো হয়।

 

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জাকারিয়া জানান, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভারতীয় চিনি প্রবেশকালে ৪ বস্তা চিনিসহ ২ জন আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ২৫-খ/২৫-ঘ ধারার অপরাধ করায় আটকৃতদের বিরুদ্ধে পুলিশ মামলা নিয়মিত মামলা রুজু করেছে।

 

উল্লেখ যে গত ২০২৩ সালের ২৬ শে মার্চ রাতে ১৪০ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ করেছে দীঘিনালা থানা পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।