ঢাকাবুধবার , ২২ জানুয়ারি ২০২৫
  1. আজকের পার্বত্য ফেক্ট
  2. এনজিও
  3. খাগড়াছড়ি
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. পার্বত্য অর্থনীতি
  7. পার্বত্য আইন ও অপরাধ
  8. পার্বত্য এক্সক্লুসিভ
  9. পার্বত্য কৃষি ও উন্নয়ন
  10. পার্বত্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  11. পার্বত্য চাকরি-দরপত্র-বিজ্ঞপ্তি
  12. পার্বত্য পর্যটন
  13. পার্বত্য রাজনীতি
  14. পার্বত্য সাংস্কৃতিক
  15. পার্বত্য সাহিত্য

খাগড়াছড়িতে এএমআর প্রতিকার বিষয়ক শীর্ষক সভা অনুষ্ঠিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি
জানুয়ারি ২২, ২০২৫ ৮:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

খাগড়াছড়িতে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতি’র আয়োজনে বাংলাদেশ হেল্থ ওয়াচ’র সহযোগিতায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স(এএমআর) সমস্যা, প্রতিকার ও করনীয় বিষয়ক শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বুধবার(২২জানুয়ারি) সকালে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের হল রুমে এ মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের এবং প্রধান আলোচক হিসেবে ছিলেন আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ রুবেল।

সভায় প্রধান অতিথির বক্তব্যে  ডা. মোহাম্মদ ছাবের বলেন, অসুস্থ হলে অ্যান্টিবায়োটিক লাগে। এটা যেমন সত্য, তেমনি এই অ্যান্টিবায়োটিক আবার কখনও আমাদের মৃত্যুর কারণ হতে পারে। মৃত্যুঝুঁকি বাড়িয়ে দিতে পারে। সবার সমন্বিত প্রচেষ্টা এবং সচেতনতার মাধ্যমে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিকার করা সম্ভব।

 

তিনি এসময় আরো বলেন, শুধু ডিগ্রিধারী ডাক্তার এবং নার্সদের সচেতন করলেই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সমস্যার সমাধান হবে না, সবাইকে সচেতন করতে হবে। এছাড়াও রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মিস্টদের অ্যান্টিবায়োটিক বিক্রি করা থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।

 

পাশাপাশি এ বিষয়ে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধিদের এই বিষয়ে সচেতনতামূলক পরামর্শসহ বিভিন্নভাবে সচেতনতা তৈরি করার অনুরোধ জানান তিনি।

 

পরে প্রধান আলোচক হিসেবে ডা. মোহাম্মদ রুবেল বলেন, নিবন্ধিত ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, সেবন, অতিরিক্ত বা অ্যান্টিবায়োটিকসেবনের অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হওয়ার বিষয়ে বিশদভাবে বিশ্লেষণ করেন তিনি। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সমস্যা, প্রতিকার এবং করণীয় বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন।

 

এ মতবিনিময় সভায়  জাবারাং কল্যাণ সমিতি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুর, পল্লী চিকিৎসক, ফার্মেসিস্ট প্রতিনিধি,জনপ্রতিনিধি,ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।