খাগড়াছড়ি মহালছড়ি রাঙ্গামাটি সড়কে অটো টেম্পু (মাহিন্দ্রা) গাড়ি উল্টে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারী) সকালে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের মহালছড়ি উপজেলার মুড়া পাড়া এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ খাইরুল (১২) রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলা বগাছড়ির মোঃ তাজকুলের ছেলে।
নিহতের স্বজনরা জানান, সকালে স্বজনদের সাথে বেড়াতে খাগড়াছড়ি সদরে আসছিলেন খাইরুল। এ সময় মহালছড়ির মুড়াপাড়ায় বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্র সিএনজির মুখোমুখি সংঘর্ষ এড়াতে সাউড দিতে গিয়ে উল্টে যায়। এ সময় আহতদের উদ্ধার খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় খায়রুলের মৃত্যু হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

