ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, ক্রীড়া নিয়ে এগিয়ে চল” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে।
২০ শে জানুয়ারি (সোমবার) দুপুর ২ ঘটিকার সময় মহালছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াদুদ ফাউন্ডেশন, মহালছড়ি আয়োজনে। বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর আয়োজক কমিটির আহবায়ক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এম এন আবছার।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মংসুইথোয়া চৌধুরী,ক্ষেত্র মোহন রোয়াজা,যুগ্ম-সম্পাদক মোশারফ হোসেন, যুব বিষয়ক সম্পাদক মাহবুব আলম সবুজ,ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু,এছাড়াও মহালছড়ি উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীরা সহ খেলাপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।
খেলা শুরুর আগে মহালছড়ি শিল্পকলার শিল্পীদের অংশগ্রহণে জাতীয় সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এর পরে বেলুন উড়িয়ে আতশ বাজি ফুটিয়ো ও কবুতর উঁড়িয়ে টূর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি।

উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে মহালছড়ি সদর উপজেলার অংম্রাং বাজি স্পোর্টিং ক্লাব বনাম লেমুছড়ি পটপট্টা ক্লাব । অংম্রাবাজি স্পোর্টিং ক্লাব ১-০ গোলে জয়ী হয়। খেলার ম্যান অব দ্যা ম্যাচের খেতাব অর্জন করেন অংম্রাংবাজি স্পোর্টিং ক্লাবের উসুইচিং মারমা।
এই টুর্নামেন্টে মহালছড়ির ১২টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টটি জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হবে বলে জানায় আয়োজক কমিটি ও সংশ্লিষ্টরা।
আজকের খেলায় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা’র নিখিল দে এবং সহকারী রেফারির দায়িত্বে ছিলেন প্রদীপ ত্রিপুরা ও কেরু মারমা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

