ঢাকাসোমবার , ২০ জানুয়ারি ২০২৫
  1. আজকের পার্বত্য ফেক্ট
  2. এনজিও
  3. খাগড়াছড়ি
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. পার্বত্য অর্থনীতি
  7. পার্বত্য আইন ও অপরাধ
  8. পার্বত্য এক্সক্লুসিভ
  9. পার্বত্য কৃষি ও উন্নয়ন
  10. পার্বত্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  11. পার্বত্য চাকরি-দরপত্র-বিজ্ঞপ্তি
  12. পার্বত্য পর্যটন
  13. পার্বত্য রাজনীতি
  14. পার্বত্য সাংস্কৃতিক
  15. পার্বত্য সাহিত্য

গণ-অভ্যুত্থানে শহিদ মজিদের রামগড় বাড়িতে নবাগত ডিসি

করিম শাহ- রামগড় প্রতিনিধি
জানুয়ারি ২০, ২০২৫ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের রসুলপুর এলাকার বাসিন্দা। জুলাই আগস্টের ছাত্র-জনতার বিপ্লবে শহীদ হওয়া মোঃ  মজিদ হোসেনের কবর জিয়ারত শেষে তাঁর পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসক।

আজ সোমবার (২০ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। নিহত মজিদের বাড়িতে গিয়ে তাঁর কবর জিয়ারত ও দোয়া শেষে শহিদ মজিদের পরিবারের সাথে কথা বলেন।

এ সময় জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সাথে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন,  বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শহীদ মজিদ হোসেন রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের নাকাপা রসুলপুল গ্রামের বাসিন্ধা মো: আমিন মমিয়ার ছেলে। মজিদ পেশায় ট্রাকের হেলপার হিসেবে চাকরি করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়,  বৈষম্য বিরোধী জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ১৯ জুলাই  চট্টগ্রাম হতে চাঁদপুর জেলার হাজীগঞ্জ মালামাল নিয়ে যান এবং মালামাল নামিয়ে খালি ট্রাক হাজীগঞ্জ রেল লাইনের পাশে রেখে ট্রাকের ভিতরে ঘুমিয়ে পড়ে মজিদ।

হঠাৎ জেগে উঠে তার ট্রাকে কিছু একটা ছুড়ে ফেলার শব্দ শুনতে পান কিছু বুঝে উঠার আগেই  কে বা কাহারা ট্রাকে অগ্নি সংযোগ করে এবং কিছুক্ষণ পর স্থানীয় একজন লোক অগ্নিদগ্ধ অবস্থায় মজিদকে  উদ্ধার করে  হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করেন।

খবর পেয়ে তার পরিবারের লোকজন ২০ জুলাই  তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে দেখতে যান এবং ২৫ জুলাই  বিকাল সাড়ে ৩টার  সময় মজিদ হোসেন  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মজিদের শরীরের ৮০ শতাংশ আগুনে পুড়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।