ঢাকারবিবার , ১৯ জানুয়ারি ২০২৫
  1. আজকের পার্বত্য ফেক্ট
  2. এনজিও
  3. খাগড়াছড়ি
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. পার্বত্য অর্থনীতি
  7. পার্বত্য আইন ও অপরাধ
  8. পার্বত্য এক্সক্লুসিভ
  9. পার্বত্য কৃষি ও উন্নয়ন
  10. পার্বত্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  11. পার্বত্য চাকরি-দরপত্র-বিজ্ঞপ্তি
  12. পার্বত্য পর্যটন
  13. পার্বত্য রাজনীতি
  14. পার্বত্য সাংস্কৃতিক
  15. পার্বত্য সাহিত্য

হারিয়ে যাওয়া ৭৫ হাজার টাকা মালিককে ফেরত দিলো পুলিশ

স্টাফ রিপোর্টারঃ-
জানুয়ারি ১৯, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় হারিয়ে যাওয়া ৭৫ হাজার টাকা মালিককে ফেরত দিয়েছে দীঘিনালা থানা পুলিশ।

জানা যায়, গত ১৬ জানুয়ারী দীঘিনালা পূর্বালী ব্যাংকের বুথ হতে ১ লাখ ২০ হাজার টাকা উত্তোলন করে। ৩০ হাজার টাকা ব্যক্তিগত বিকাশে লোড করেন। বাকী টাকা নিয়ে খাগড়াছড়ি সদরে ব্যক্তিগত কাজে যান লংগদু উপজেলার ক্যরলাছড়ি বাসিন্দা মোঃ জিয়াউর রহমান ঐ দিন রাতে খাগড়াছড়িতে রাত্রীযাপন করেন।

এদিকে ১৭ জানুয়ারী সকালে খাগড়াছড়ি থেকে দীঘিনালা এসে। দীঘিনালা মাহিন্দ্র সমিতির একটি গাড়িতে লংগদু যাওয়ার পথে ৭৫ হাজার টাকা ও একটি মামলার নথিপত্র গাড়ি থেকে পড়ে যায়। অন্য মাহিন্দ্র চালক ও একজন মোটরসাইকেল চালক টাকা ও মামলার নথিপত্র রাস্তায় পরে থাকতে দেখে সেগুলো উদ্বার করে দীঘিনালা মাহিন্দ্র সমিতির কাছে হস্তান্তর করে।

দীঘিনালা মাহিন্দ্র সমিতির সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া বলেন, আমাদের সমিতির একজন চালক ৭৫ হাজার টাকা রাস্তায় পেয়ে সমিতির কাছে জমা দিয়েছে। বিষয়টি  খোঁজ খবর নেওয়ার চেষ্টা করা হয়। গত ২ দিনে ১ জন মালিক টাকা দাবি করলে। টাকা গুলো দীঘিনালা থানা হস্তান্তর করি।

দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া জানান, গতকাল একজন ব্যক্তি টাকা হারানোর সংবাদ পেয়েছি, আমরাও খোঁজ খবর নিয়েছি। প্রকৃত মালিক পাওয়ায় ৭৫ হাজার টাকা আজ রাত ১০ টার দিকে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।