ঢাকাবৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫
  1. আজকের পার্বত্য ফেক্ট
  2. এনজিও
  3. খাগড়াছড়ি
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. পার্বত্য অর্থনীতি
  7. পার্বত্য আইন ও অপরাধ
  8. পার্বত্য এক্সক্লুসিভ
  9. পার্বত্য কৃষি ও উন্নয়ন
  10. পার্বত্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  11. পার্বত্য চাকরি-দরপত্র-বিজ্ঞপ্তি
  12. পার্বত্য পর্যটন
  13. পার্বত্য রাজনীতি
  14. পার্বত্য সাংস্কৃতিক
  15. পার্বত্য সাহিত্য

কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে পানছড়িতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ৫ ইউনিয়নের কৃষক দলের যৌথ উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে গোলক প্রতিমা কৃষি মাঠে উপজেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনা তার দলবল নিয়ে কৃষকের ভাগ্য নিয়ে ছিনিমিণি খেলেছে। দেশের সম্পদ লুটপাট করে দেশ থেকে পালিয়েছে। আমরা কৃষকের ভাগ্যোন্নয়নে কাজ করবো। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সেই লক্ষে শহিদ জিয়াউর রহমান কৃষকদের জন্য কাজ করে গেছেন। বেগম জিয়াও কৃষকদের কল্যানে কাজ করেছেন।

আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় গেলে কৃষকদের কম খরচে অধিক ফসল উৎপাদন সহ ন্যায্য অধিকার বাস্তবায়ন করা হবে। অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় কৃষক দলের উপজাতি বিষয়ক সম্পাদক ও জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া, পানছড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, জেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান, পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, সহ সভাপতি নুরুল কায়েস শিমুল, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম, যুগ্ন সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নিলপদ চাকমা, যুগ্ন সম্পাদক আব্দুল মান্নান জাহাঙ্গীর, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক আত্বরুপ চাকমা, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সেলিম, সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ইদ্রিছ, শ্রমিক দলের সভাপতি মোঃ শাহজাহান সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী ও কৃষকদলের নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।