ঢাকাবৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫
  1. আজকের পার্বত্য ফেক্ট
  2. এনজিও
  3. খাগড়াছড়ি
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. পার্বত্য অর্থনীতি
  7. পার্বত্য আইন ও অপরাধ
  8. পার্বত্য এক্সক্লুসিভ
  9. পার্বত্য কৃষি ও উন্নয়ন
  10. পার্বত্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  11. পার্বত্য চাকরি-দরপত্র-বিজ্ঞপ্তি
  12. পার্বত্য পর্যটন
  13. পার্বত্য রাজনীতি
  14. পার্বত্য সাংস্কৃতিক
  15. পার্বত্য সাহিত্য

দীঘিনালায় ২ হাজার অধিক শীতার্ত’দের কম্বল দিয়েছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৩, ২০২৫ ৬:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

হটাৎ করেই গত কয়েকদিন ধরে দীঘিনালায় ঘন কুয়াশা ও কনকনে শীতের অনুভূত হচ্ছে। শীতের প্রকোপে বরাবরের মতো এবারও সবচেয়ে সমস্যায় পড়েছে নিম্নআয়ের মানুষ।

আর তাদের কথা বিবেচনা করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৫ টি ইউনিয়নের মানসিক ভারসাম্যহীন, প্রতিবন্ধী, অসহায়, দুস্থ ও এতিম  শীতার্ত’দের মাঝে কম্বল দিয়েছে উপজেলা প্রশাসন।

 

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকালে উপজেলার দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত’দের কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা  মামনুর রশীদ।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুর রশীদ জানান, উপজেলার ৫ টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে ও উপজেলা প্রশাসনসহ দুস্থদের তালিকা করে ২ হাজার এর অধিক কম্বল তুলে বিতরন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।