খাগড়াছড়ি দীঘিনালা ইউনিয়নের বড়াদম এলাকায় অগ্নিকাণ্ডে এক বসতঘর পুরে ছাই হয়েছে।

আজ মঙ্গবার(২১জানুয়ারি) দুপুরের উপজেলার বড়াদম এলাকায় সোহেল জ্যোতি চাকমা‘র বসতঘর আগুনে বশীভূত হয়েছে। এতে করে ঘর থাকা আসবাবপত্র, নথিপত্র ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীর বইখাতা ও প্রয়োজনীয় কাগজপত্রও পুড়ে যায়।

পার্বত্য খবর’কে সোহেল জ্যোতি চাকমা’র স্ত্রী মিতালি চাকমা জানান, আমার স্বামী একজন জীব গাড়ি চালক তিনি সাজেকে পর্যটকবাহী গাড়ি চালায়। আজ তিনি গাড়ি নিয়ে সাজেকে গেছে। আমি বাড়িতে ছিলাম না তালা মেরে দূরে কাজে গিয়েছিলাম। এলাকার মানুষ আমাকে ফোন দেন আমার বাড়িতে আগুন ধরছে জানতে পারি। এসে দেখি বাড়িঘর সম্পূর্ন পুড়ে ছাই হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

