ঢাকামঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫
  1. আজকের পার্বত্য ফেক্ট
  2. এনজিও
  3. খাগড়াছড়ি
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. পার্বত্য অর্থনীতি
  7. পার্বত্য আইন ও অপরাধ
  8. পার্বত্য এক্সক্লুসিভ
  9. পার্বত্য কৃষি ও উন্নয়ন
  10. পার্বত্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  11. পার্বত্য চাকরি-দরপত্র-বিজ্ঞপ্তি
  12. পার্বত্য পর্যটন
  13. পার্বত্য রাজনীতি
  14. পার্বত্য সাংস্কৃতিক
  15. পার্বত্য সাহিত্য

খাগড়াছড়ির গহীন অরণ্যে গাঁজাক্ষেত ধ্বংস করেছে সেনাবাহিনী

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি
জানুয়ারি ২১, ২০২৫ ১০:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় অভিযান চালিয়ে অন্তত দুই একর গাঁজাক্ষেত ধ্বংস করেছে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারী) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে গুইমারার সিন্দুকছড়ি জোনের আওতাধীন গড়াইছড়ি সেনা ক্যাম্পের তিন্দুকছড়ি এলাকার গহীন অরণ্যে অভিযান চালিয়ে এসব গাঁজা খেত ধ্বংস করা হয়।

অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সন্ত্রাসী’রা লোক চক্ষুর আড়ালে গহীন অরণ্যে এসব গাঁজা খেতের চাষ করে আসছে।

 

এমন সংবাদ পেয়ে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল ইসমাইল শামস আজিজি এর নির্দেশক্রমে জোনের উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক তাসনিম। সেনা সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ধ্বংস করা দুই একর গাঁজা ক্ষেত। যার বাজার মূল্য আনুমনিক অর্ধকোটি টাকা।

এদিকে অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযান সেনাবাহিনী করে আসছে ভবিষ্যতে এ ধরনের অভিযান  অব্যাহত থাকবে বলেও জানান সেনা কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।