ঢাকাসোমবার , ২০ জানুয়ারি ২০২৫
  1. আজকের পার্বত্য ফেক্ট
  2. এনজিও
  3. খাগড়াছড়ি
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. পার্বত্য অর্থনীতি
  7. পার্বত্য আইন ও অপরাধ
  8. পার্বত্য এক্সক্লুসিভ
  9. পার্বত্য কৃষি ও উন্নয়ন
  10. পার্বত্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  11. পার্বত্য চাকরি-দরপত্র-বিজ্ঞপ্তি
  12. পার্বত্য পর্যটন
  13. পার্বত্য রাজনীতি
  14. পার্বত্য সাংস্কৃতিক
  15. পার্বত্য সাহিত্য

খাগড়াছড়িতে সুশীল সমাজের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

Link Copied!

খাগড়াছড়িতে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছে নবাগত জেলা প্রশাসকের এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

আজ সোমবার (২০জানুয়ারি) দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)
ফেরদৌসী বেগমের সঞ্চালনায় সুশীল সমাজের অ্যাডভোকেট জসীম উদ্দিন মজুমদার, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি সুশীল জীবন ত্রিপুরা, ধীমান খীসা, নিউঅং মারমা, ইঞ্জিনিয়ার আবদুল মজিদসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন পার্বত্য জেলায় শান্তি, সম্প্রীতি, ও উন্নয়নে প্রশাসনের সাথে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। পাশাপাশি, সাম্প্রদায়িক অপপ্রচার রোধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপের আহ্বান জানান।

মতবিনিময় সভায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের
নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।