ঢাকাসোমবার , ২০ জানুয়ারি ২০২৫
  1. আজকের পার্বত্য ফেক্ট
  2. এনজিও
  3. খাগড়াছড়ি
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. পার্বত্য অর্থনীতি
  7. পার্বত্য আইন ও অপরাধ
  8. পার্বত্য এক্সক্লুসিভ
  9. পার্বত্য কৃষি ও উন্নয়ন
  10. পার্বত্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  11. পার্বত্য চাকরি-দরপত্র-বিজ্ঞপ্তি
  12. পার্বত্য পর্যটন
  13. পার্বত্য রাজনীতি
  14. পার্বত্য সাংস্কৃতিক
  15. পার্বত্য সাহিত্য

খাগড়াছড়িতে অবৈধ ইটভাটায় অভিযান; জরিমানা সাড়ে ১০লক্ষ টাকা

Link Copied!

খাগড়াছড়িতে ইট ভাটায় অভিযান  চালিয়েছে সদর উপজেলা প্রশাসন। এ সময় ৪টি ইটভাটাকে চার লাখ জরিমানা করা হয়েছে। একইসাথে পানি ছিটিয়ে নষ্ট করে দেয়া হয়েছে প্রস্তুতকৃত ইটসহ সরঞ্জামাদি।

এছাড়াও জেলার সদর উপজেলাসহ অন্যান্য উপজেলায় মোট ১৭টি ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। ১৭টি ইটভাটার মধ্য থেকে ১৩টি ইটভাটাকে মোট ১০লাখ ৫০ হাজার জরিমানা করা হয়।

সোমবার দুপুরে সদর উপজেলার আওতাধীন বিভিন্ন এলাকায় এ মোবাইল কোর্ট চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়। ইউএনও জানান, সদর উপজেলার গঞ্জপাড়ায় ১টি,কমলছড়িতে ২ টি ও ইটছড়ি এলাকার ১টি সহ চারটি ইটভাটা অবৈধভাবে পরিচালিত হওয়ার অভিযোগ পাওয়া যায় ৷

সরেজমিনে গিয়ে সত্যতা পেয়ে প্রতিটি ইটভাটাকে ১ লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জরিমানাকৃত ইটভাগুলোতে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে কাঁচা ইটসহ মাটি ও ব্যবহৃত সরঞ্জামাদি নষ্ট করে দেয়া হয়েছে।

অভিযানের সময় ইটভাটায় ব্যবহৃত মাটি, জ্বালানী কাঠের ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে নজরদারি করা হয়েছে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

অভিযান চলাকালর বন বিভাগের সদর রেঞ্জার মোঃ মোশাররফ হোসেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহম্মদসহ ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে জেলার বিভিন্ন উপজেলায় ১৩টি ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এরমধ্যে ২টি টিনের চিমনি ও ৪৫০ঘনফুট কাঠ জব্দ করা হয়।

এদিকে জেলায় ১৭টি ইটভাটা অভিযানের মধ্য থেকে ১৩টি ইটভাটাকে সর্বমোট ১০লাখ ৫০হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়,অভিযানকালে সকল অবৈধ ইট ভাটায় ফায়ার সার্ভিস দিয়ে আগুন নিভিয়ে এবং কাচা ইট নষ্ট করে উৎপাদন বন্ধ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।