ঢাকাসোমবার , ২০ জানুয়ারি ২০২৫
  1. আজকের পার্বত্য ফেক্ট
  2. এনজিও
  3. খাগড়াছড়ি
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. পার্বত্য অর্থনীতি
  7. পার্বত্য আইন ও অপরাধ
  8. পার্বত্য এক্সক্লুসিভ
  9. পার্বত্য কৃষি ও উন্নয়ন
  10. পার্বত্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  11. পার্বত্য চাকরি-দরপত্র-বিজ্ঞপ্তি
  12. পার্বত্য পর্যটন
  13. পার্বত্য রাজনীতি
  14. পার্বত্য সাংস্কৃতিক
  15. পার্বত্য সাহিত্য

প্রতিটি মুহূর্ত খাগড়াছড়িবাসীর জন্য উৎসর্গ করবো খাগড়াছড়ি জেলা প্রশাসক

রামগড় প্রতিনিধি
জানুয়ারি ২০, ২০২৫ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি জেলার নবাগত জেলা  প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খনন্দকার বলেছেন ‘আমার প্রতিটি মহুর্ত খাগড়াছড়িবাসীর জন্য উৎসর্গ করা।

খাগড়াছড়ি জেলা আমার জীবনের সাথে মিশে গেছে। আমি কর্মক্ষেত্রে যেখানে যাই সেটাকে নিজের জেলা মনেকরি। আগামীতে আপনাদের পরামর্শ নিয়ে সল্প সময়ে সমস্যা চিহৃত করে সমাধানের চেষ্টা করবো’।

সোমবার বিকেলে রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে  নবাগত জেলা প্রশাসকের আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক হিসেবে খাগড়াছড়িতে যোগদানের পর উপজেলা পর্যায়ে রামগড়ে এটি প্রথম আনুষ্ঠনিক মতবিনিময় সভা।

মতবিনিময় সভায় বক্তারা রামগড়ে ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড বৃদ্ধি, পর্যটনের চিত্র, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানে জনবল বৃদ্ধিসহ পাহাড় ও প্রকৃতি  বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরেন।

মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক সকলের পরামর্শগুলো শোনেন এবং  ক্রমান্বয়ে সমস্যা সমূহ সমাধানের আশ্বাস দেন। মতবিনিময় সভায়  রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন, রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন,  বিভিন্ন দপ্তর প্রধান,  বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে, জুলাই গণঅভ্যুত্থান ২০২৪–এর গেজেটভুক্ত রামগড়ের একমাত্র শহীদ মো: মজিদ হোসেন এর পাতাছড়া ইউনিয়নের রসুলপুর বাড়িতে গিয়ে তার পরিবারকে শান্তনা ও নগদ ৩০ হাজার টাকা অনুদান দেন জেলা প্রশাসক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।