খাগড়াছড়ির রামগড়ে অবৈধ ভাবে ইটভাটা কার্যক্রম পরিচালনা করার অভিযোগে ৫ টি ইটভাটার মালিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার (২০ জানুয়ারী) রামগড় উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন।
এসময় উপজেলার বিভিন্ন স্থানের ৫ টি ইট ভাটায় এ অভিযান চালানো হয়। এদিকে ইট ভাটা কার্যক্রম বন্ধ ও জরিমানা শেষে সাংবাদিকদের উপজেলা নিবার্ইী কর্মকর্তা(ইউএনও) মমতা আফরিন জানান, দীর্ঘদিন বৈধ কাগজপত্র ছাড়া ভাটাগুলোর কার্যক্রম চলছিলো। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর বিভিন্ন ধারায় উপজেলার আপন ব্রিকস, মেঘনা ব্রিকস, নুরজাহান ব্রিকস, হাজেরা ব্রিকস ও নুরুল ইসলাম ব্রিকসের প্রতিটিকে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয় এবং কয়েকমত জ্বালানী কাঠ জব্দ সহ টিনের চিমনিসমূহ ঘটনাস্থলেই ভূপাতিত করা।

