খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় হারিয়ে যাওয়া ৭৫ হাজার টাকা মালিককে ফেরত দিয়েছে দীঘিনালা থানা পুলিশ।
জানা যায়, গত ১৬ জানুয়ারী দীঘিনালা পূর্বালী ব্যাংকের বুথ হতে ১ লাখ ২০ হাজার টাকা উত্তোলন করে। ৩০ হাজার টাকা ব্যক্তিগত বিকাশে লোড করেন। বাকী টাকা নিয়ে খাগড়াছড়ি সদরে ব্যক্তিগত কাজে যান লংগদু উপজেলার ক্যরলাছড়ি বাসিন্দা মোঃ জিয়াউর রহমান ঐ দিন রাতে খাগড়াছড়িতে রাত্রীযাপন করেন।
এদিকে ১৭ জানুয়ারী সকালে খাগড়াছড়ি থেকে দীঘিনালা এসে। দীঘিনালা মাহিন্দ্র সমিতির একটি গাড়িতে লংগদু যাওয়ার পথে ৭৫ হাজার টাকা ও একটি মামলার নথিপত্র গাড়ি থেকে পড়ে যায়। অন্য মাহিন্দ্র চালক ও একজন মোটরসাইকেল চালক টাকা ও মামলার নথিপত্র রাস্তায় পরে থাকতে দেখে সেগুলো উদ্বার করে দীঘিনালা মাহিন্দ্র সমিতির কাছে হস্তান্তর করে।
দীঘিনালা মাহিন্দ্র সমিতির সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া বলেন, আমাদের সমিতির একজন চালক ৭৫ হাজার টাকা রাস্তায় পেয়ে সমিতির কাছে জমা দিয়েছে। বিষয়টি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করা হয়। গত ২ দিনে ১ জন মালিক টাকা দাবি করলে। টাকা গুলো দীঘিনালা থানা হস্তান্তর করি।
দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া জানান, গতকাল একজন ব্যক্তি টাকা হারানোর সংবাদ পেয়েছি, আমরাও খোঁজ খবর নিয়েছি। প্রকৃত মালিক পাওয়ায় ৭৫ হাজার টাকা আজ রাত ১০ টার দিকে হস্তান্তর করা হয়েছে।

