ঢাকাবৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫
  1. আজকের পার্বত্য ফেক্ট
  2. এনজিও
  3. খাগড়াছড়ি
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. পার্বত্য অর্থনীতি
  7. পার্বত্য আইন ও অপরাধ
  8. পার্বত্য এক্সক্লুসিভ
  9. পার্বত্য কৃষি ও উন্নয়ন
  10. পার্বত্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  11. পার্বত্য চাকরি-দরপত্র-বিজ্ঞপ্তি
  12. পার্বত্য পর্যটন
  13. পার্বত্য রাজনীতি
  14. পার্বত্য সাংস্কৃতিক
  15. পার্বত্য সাহিত্য

পাহাড়ের পাদদেশে ঝাড়ুফুল যেনো গোবরে পদ্মফুল 

হাবীবুল্লাহ মিসবাহ- রাজস্থলী প্রতিনিধি
জানুয়ারি ২৩, ২০২৫ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

শীতের মৌসুমে পাহাড়ের পাদদেশে প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠে ঝাড়ু ফুল। যার ব্যাপক চাহিদা রয়েছে সারা দেশব্যাপী। এছাড়া প্রতিটি ঘরের যেন একটি অবিচ্ছেদ্য উপাদান এই ঝাড়ুফুল। দেশের প্রতিটি ঘরে চাহিদা সম্পন্ন এই ঝাড়ু ফুলের সিংহভাগই উৎপাদিত হয় পাহাড়ে।
আর পাহাড় এবং পাহাড়ের পাদদেশে প্রাকৃতিক ভাবে এই ঝাড়ু ফুল সৃষ্টি হওয়ায় এর জন্য কোন ধরনের বিনিয়োগ এবং পরিচর্যার প্রয়োজন হয় না। শীতের মৌসুমে কোন ধরনের বিনিয়োগ ছাড়াই শুধুমাত্র শ্রম দিয়ে ঝাড়ু ফুলের মাধ্যমে কয়েক মাসে মোটা অংকের টাকা আয় করে থাকেন স্থানীয় গরিব এবং দিনমজুর শ্রেণির পাহাড়ি বাঙালিরা।
এই ঝাড়ু ফুল বিভিন্ন পাহাড় এবং পাহাড়ের  পাদদেশ থেকে সংগ্রহ করে স্থানীয় পাহাড়ি-বাঙালিরা তা আঁটি বেঁধে এবং পিস হিসেবে বিভিন্ন বাজারে ভালো দামে বিক্রয় করে। বিক্রয় করার জন্য শুধু পাহাড় থেকে সংগ্রহ করেই কাজ শেষ হয় না বরং প্রতিটি ঝাড়ু ফুলের গাছ থেকে পাতা আলাদা করে তা আঁটি বাধা হয়। এরপর তা বাজারে বিক্রয় করার জন্য নিয়ে যাওয়া হয়। অনেক সময় ঝাড়ু ফুল যদি মোটা হয় পিস হিসেবেও বিক্রয় করা হয়।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা পাহাড়ের বিভিন্ন বাজার থেকে ঝাড়ু ফুল ক্রয় করে তা শীতের কয়েক মাস সংগ্রহ করে রাখেন।
এরপর তা শুকানোর পর থেকে বিভিন্ন প্রক্রিয়া শেষ করে বিক্রয় উপযোগী করে তোলা হয়। শীতের মৌসুম শেষ হলে তা সারাদেশে বিভিন্ন জায়গায় বিক্রয় করার জন্য নিয়ে যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা।
কোন ধরনের বিনিয়োগ এবং পরিচর্যা ছাড়াই শুধুমাত্র শ্রম দিয়ে শীতের মৌসুমে স্থানীয় অসহায় এবং গরীব মানুষেরা ঝাড়ু ফুল বিক্রি করে মোটা অংকের টাকা ইনকাম করে স্বাবলম্বী হচ্ছেন। এজন্যই আমরা এই ঝাড়ু ফুলকে গোবরে পদ্মফুল বলে সম্বোধন করতেই পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।