ঢাকারবিবার , ১৯ জানুয়ারি ২০২৫
  1. আজকের পার্বত্য ফেক্ট
  2. এনজিও
  3. খাগড়াছড়ি
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. পার্বত্য অর্থনীতি
  7. পার্বত্য আইন ও অপরাধ
  8. পার্বত্য এক্সক্লুসিভ
  9. পার্বত্য কৃষি ও উন্নয়ন
  10. পার্বত্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  11. পার্বত্য চাকরি-দরপত্র-বিজ্ঞপ্তি
  12. পার্বত্য পর্যটন
  13. পার্বত্য রাজনীতি
  14. পার্বত্য সাংস্কৃতিক
  15. পার্বত্য সাহিত্য

সাজেকে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-
জানুয়ারি ১৯, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি  উপজেলার সাজেক ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট সেনা জোনের ৬ ইষ্ট বেঙ্গল-র উদ্যোগে দুস্থ অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সাজেক ইউনিয়নসহ কয়েকটি গ্রামের হত দরিদ্র ও দুস্থ পাহাড়ী পরিবারের মাঝে শীতবস্ত্র  বিতরণ করেছেন বাঘাইহাট জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন(পিএসসি)

এছাড়াও বিতরণ কালে উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের ৬ ইষ্ট বেঙ্গল-র উপ অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মোঃ আবু নাঈম খন্দকার।

শীতবস্ত্র বিতরণ শেষে বাঘাইহাট জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় জনসাধারণ শীতে অনেক কষ্ট পাচ্ছে তাই আমাদের এই উদ্যোগ। সবাইকে একত্রিত করে দেওয়া সম্ভব না বিধায় বিগত দিনে আমরা বাঘাইহাট জোনের  বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছি। তারই ধারাবাহিকতায় বাঘাইহাট জোন এর প্রশিক্ষণ মাঠে পার্শ্ববর্তী এলাকার স্থানীয় জনসাধারণ এর মাঝে কম্বল বিতরণ করেছি।

এই শীতে সাধারণ মানুষের পাশে থাকতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনী সব সময় দেশ ও মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও সেনাবাহিনীর কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, সাধারণ মানুষ এই তীব্র শীতে যেন কষ্টে না থাকে। এই ধরনের সহায়তার মাধ্যমে নিরাপত্তা বাহিনী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।