ঢাকাবৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫
  1. আজকের পার্বত্য ফেক্ট
  2. এনজিও
  3. খাগড়াছড়ি
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. পার্বত্য অর্থনীতি
  7. পার্বত্য আইন ও অপরাধ
  8. পার্বত্য এক্সক্লুসিভ
  9. পার্বত্য কৃষি ও উন্নয়ন
  10. পার্বত্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  11. পার্বত্য চাকরি-দরপত্র-বিজ্ঞপ্তি
  12. পার্বত্য পর্যটন
  13. পার্বত্য রাজনীতি
  14. পার্বত্য সাংস্কৃতিক
  15. পার্বত্য সাহিত্য

বাঘাইছড়ি স্কাউটস সভাপতি ইউএনও শিরীন আক্তার ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৩, ২০২৫ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বাঘাইছড়ি উপজেলায় স্কাউটসের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার এবং সাধারণ সম্পাদক কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম মনোনীত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে, নির্বাহী অফিসার শিরীন আক্তারের সভাপতিত্বে ত্রিবার্ষিক কাউন্সিলে ২৩ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১ টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় একটি মাদ্রাসা ও প্রায় ১১৬ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধিদের অংশগ্রহণে কাউন্সিলে উপজেলা স্কাউটসের ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।

উল্লেখ্য যে, নব নির্বাচিত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ছাত্র জীবন থেকে প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাটিং, মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটিং এবং কলেজ জীবনে রোভার স্কাউটিং এর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।

সভায় উপস্থিত সকলের সমর্থনে জনাব সিরাজুল ইসলামের মেধা, যোগ্যতা, প্রজ্ঞা, নিষ্ঠা এবং সততার জন্য তাকে সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব পূর্বক আস্থা রেখে দায়িত্ব অর্পণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।