সাজেকে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকালে মাচালং বাজার এলাকায় অসহায় ও হতদরিদ্র অসুস্থ স্থানীয় তিন শতাধিক জনসাধারণ এর মাঝে চিকিৎসা সেবা প্রদান দেওয়া হয়। বাঘাইহাট জোন অধিনায়ক লেঃ কর্ণেল খায়রুল আমিন(পিএসসি) নির্দেশে এ মেডিকেল ক্যাম্পেইন করা হয়। মেডিকেল ক্যাম্পেইনটি আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের ৬ ইষ্ট বেঙ্গল।
দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পেইনে বাঘাইহাট জোনের মাচালং আর্মি ক্যাম্প এর ক্যাম্প কমান্ডার মেজর তানভীর আহমেদ খাঁন এর উপস্থিতিতে রোগী দেখেন ৬ ই বেঙ্গল বাঘাইহাট জোনের আরএমও ক্যাপ্টেন শাহ নেওয়াজ সুশান(এমবিবিএস) এএমসি।
স্থানীয় জনসাধারন সেনাবাহিনীর এ সকল জনকল্যানমূলক কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে। ভুক্তভোগী সাধারণ জনগণ বলেন আমাদের এই এলাকায় কোন হাসপাতাল নেই। আমাদের চিকিৎসা এবং ঔষধের জন্য ভুক্তভোগী হতে হয়।

বাঘাইহাট জোন অধিনায়ক লেঃ কর্ণেল খায়রুল আমিন, এই এলাকাটি‘তে কোন হাসপাতাল ও চিকিৎসক না থাকায় আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে চিকিৎসা সেবা এবং বিনা মুল্যে ঔষধ বিতরনের আয়োজন করেছি। সেনাবাহিনী সব সময় দেশের এবং মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এসময় তিনি আরো বলেন এ এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত কল্পে নিয়মিতভাবে এই ক্যাম্পেইনের আয়োজন করা হবে বলেও তিনি জানান। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী দুর্গম এলাকায় চিকিৎসা সেবায় সাহযোগিতা করবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

