পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল(অব:) অনুপ কুমার চাকমা। আগামী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাকে।
আজ সোমবার(২০ জানুয়ারী) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আবুল হায়াত মোঃ রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিয়োগটি প্রকাশ করা হয়।
পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের আইন, ২০১৪ এর ৬(২) ধারা অনুযায়ী মেজর জেনারেল (অব:) অনুপ কুমার চাকমা, এনডিসি, পিএসসি-কে অন্য যে কোন পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে সরকারের সচিব পদমর্যাদায় ও আর্থিক সুবিধাদিসহ চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

