রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) দুপুরে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে ।
শিক্ষা সামগ্রী বিতরণ এর পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীদের পড়াশোনা ও শারিরীক অবস্থার খুঁজ খবর নেন বিজিবি কর্মকর্তা। পরে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এসময় বিজিবি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বিজিবি জানায় মারিশ্যা জোনের নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে থেকে মারিশ্যা জোন (২৭ বিজিবি) জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং পর্যায়ক্রমে জোনের দায়িত্বপূর্ণ এলাকার অন্যান্য বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ প্রকাশ করেন।

