ঢাকাবুধবার , ২২ জানুয়ারি ২০২৫
  1. আজকের পার্বত্য ফেক্ট
  2. এনজিও
  3. খাগড়াছড়ি
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. পার্বত্য অর্থনীতি
  7. পার্বত্য আইন ও অপরাধ
  8. পার্বত্য এক্সক্লুসিভ
  9. পার্বত্য কৃষি ও উন্নয়ন
  10. পার্বত্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  11. পার্বত্য চাকরি-দরপত্র-বিজ্ঞপ্তি
  12. পার্বত্য পর্যটন
  13. পার্বত্য রাজনীতি
  14. পার্বত্য সাংস্কৃতিক
  15. পার্বত্য সাহিত্য

বিলাইছড়িতে ইয়ুথদের সচেতনতা ক্যাম্পেইন ও উঠান বৈঠক

সুজন কুমার তঞ্চঙ্গ্যা- বিলাইছড়ি প্রতিনিধি
জানুয়ারি ২২, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

রাঙ্গামাটির বিলাইছড়িতে আশিকার “আস্থা” প্রকল্পের উপজেলায় পর্যায়ে ইয়ুথগ্রুপে’র সচেতনতা বৃদ্ধিমূলক ক্যাম্পেইন ও উঠান বৈঠক পরিদর্শন করলেন ডেপুটি হেড এম্বেসি কো- অপারেশন সুইজারল্যান্ড-বাংলাদেশ  দুতাবাসের কোরিন আলেকজান্দ্রা থেবোজ। ধূপ্যাচরে ক্যাম্পেইন ও  কেরনছড়িতে নারী দলের সঙ্গে  উঠান বৈঠকে অংশগ্রহণ করেন এবং তাদের সুবিধা-অসুবিধার কথা জানেন।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট-এর বাস্তবায়নে বিলাইছড়ি ইয়ুথগ্রুপে’র আয়োজনে ধূপ্যাচর গ্রামে ক্যাম্পেইন ও সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিভিক প্লাটফর্মের জেলা সদস্য সাংবাদিক সুজন কুমার তঞ্চঙ্গ্যা’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে এ গ্রুপে উপস্থিত ছিলেন রুপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, এসইউএস নির্বাহী পরিচালক শোপাউন কুমার পল, ডেমোক্রেসিওয়াচ নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ কিরন, আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, রুপান্তরের মনিটরিং এন্ড নলেজ ম্যানেজম্যান কো-অর্ডিনেটর মোস্তাফিজুর রহমান রাসেল এবং ম্যাজিস্ট্রেট রুবাইয়া।

 

বি গ্রুপে উপস্থিত ছিলেন গভর্ন্যান্স  এন্ড হিউম্যান রাইটস্ এর প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা, ডেমোক্রেসিওয়াচ নির্বাহী পরিচালক সানজিদা লিপি, টিইউএস নির্বাহী পরিচালক রিপন চাকমা, গ্রাউস সংস্থা’র উন্নয়ন উপদেষ্টা অংচানো মার্মা, আস্থা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রাবেয়া বসরী।

 

শুরুতেই সাংবাদিক হিমেল চাকমা চীনে নারী পাচার নিয়ে বিস্তারিত তুলে ধরেন এবং সকলকে সচেতন ও পাচার রোধে একযুগে কাজ করার আহবান জানান।

 

ইয়ুথগ্রুপের আহ্বায়ক থুইপ্রু মার্মার সঞ্চালনায় বক্তারা বলেন, সরকার লক্ষ্যমাত্রা অর্জন এবং যুব সমাজকে এগিয়ে নেওয়ার জন্য নানামুখী কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোও যুবদের ক্ষমতায়ন, কর্মমুখী শিক্ষা ও কর্মদক্ষতা নিয়ে কাজ করছে। তারই প্রতিফলন দেখাছে পার্বত্য অঞ্চলে আস্থা প্রকল্প।

 

উল্লেখ্য, বিগত ১৮ ফেব্রুয়ারি ২০২৪ জেলা পর্যায়ে আস্থা প্রকল্পের একটি নাগরিক প্লাটফর্ম গঠন করা হলে ৩ মাস পরপর উপজেলা পর্যায়ে যুবাদের নিয়ে সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়।

 

সুইস এম্বেসি বাংলাদেশের অর্থায়নে আস্থা প্রকল্পটি বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট– এর রাঙ্গামাটি জেলার ১০ টি উপজেলা বাস্তবায় করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।