ঢাকাবুধবার , ২২ জানুয়ারি ২০২৫
  1. আজকের পার্বত্য ফেক্ট
  2. এনজিও
  3. খাগড়াছড়ি
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. পার্বত্য অর্থনীতি
  7. পার্বত্য আইন ও অপরাধ
  8. পার্বত্য এক্সক্লুসিভ
  9. পার্বত্য কৃষি ও উন্নয়ন
  10. পার্বত্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  11. পার্বত্য চাকরি-দরপত্র-বিজ্ঞপ্তি
  12. পার্বত্য পর্যটন
  13. পার্বত্য রাজনীতি
  14. পার্বত্য সাংস্কৃতিক
  15. পার্বত্য সাহিত্য

রাঙ্গামাটির নানিয়ারচর সহাবস্থানে শান্তির ধারা অব্যাহত

মেহেরাজ হোসেন সুজন- নানিয়ারচর প্রতিনিধি
জানুয়ারি ২২, ২০২৫ ৩:০০ পূর্বাহ্ণ
Link Copied!

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ পরিবেশ এবং পাহাড়ি-বাঙালিদের সহাবস্থানের জন্য পরিচিত।

 

আওয়ামী লীগ সরকার পতনের আগে ও পরও এই অঞ্চলে শান্তি শৃঙ্খলা  বজায় রয়েছে, যা সারা দেশের কাছে এক অনুকরণীয় উদাহরণ হয়ে উঠেছে। আর এই শান্তির ধারা আগামিতেও বজায় রাখতে উপজেলার সকলের প্রতি আহব্বান করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খান।

 

তিনি সাংবাদিকদের জানায়, নানিয়ারচরের সকল দল ও সম্প্রদায় নানিয়ারচরের স্থিতিশীলতা বজায় রাখতে যে যার অবস্থান থেকে সহনশীল ছিল এবং তা উপজেলার শান্তি শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রেখেছে। প্রশাসন ও জনসাধারণের যোগাযোগ সহজ হবার কারণে এলাকায় বিশৃঙ্খলা বিরাজ করতে পারেনি। তাই উপজেলার বিভিন্ন  দায়িত্বশীল ও জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে উপজেলা প্রশাসন।

 

স্থানীয়রা জানায়, নানিয়ারচরের প্রশাসনিক কার্যক্রম বরাবরই সুচারুভাবে পরিচালিত হয়েছে। এখানকার প্রশাসনের দক্ষতা, পরিকল্পিত নীতি এবং সকল সম্প্রদায়ের প্রতি সমান নজর দেওয়ার ফলে এ অঞ্চলে দীর্ঘদিন ধরেই সহাবস্থান বজায় রয়েছে।

 

শেখ হাসিনা সরকারের সময়ে নানিয়ারচর উপজেলায় প্রশাসনের উন্নয়নমূলক প্রকল্প এবং সুশাসন বাস্তবায়নের চেষ্টা ছিল উল্লেখযোগ্য। সেসময় দেশের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক উত্তেজনা এবং আন্দোলনের প্রভাব থাকলেও নানিয়ারচরে প্রশাসন ও স্থানীয় জনগণের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল।

 

এবং শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক অস্থিরতা লক্ষ্য করা গেলেও নানিয়ারচর উপজেলায় তার উল্টো চিত্র দেখা গেছে।

 

সম্প্রীতি পার্বত্য অঞ্চলে ঘটে যাওয়ায়  দিঘিনালার ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটিতেও ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পড়েও শান্ত ছিল

নানিয়ারচর, এখানকার পাহাড়ি এবং বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সহাবস্থানের যে ধারা বহু বছর ধরে বজায় ছিল, তা আরও মজবুত হয়েছে। তবে এই ধারা অব্যাহতই চান এলাকার স্থানীয় সকল সম্প্রদায়ের লোকেরা এবং স্থানীয়রা আরো জানান, প্রশাসনের কার্যকর ভূমিকার পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতার ফলেই এ অঞ্চলে কোনো ধরনের কোন্দল সৃষ্টি হয়নি।

 

এ বিষয়ে নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাপ্পি চাকমা জানায়, নানিয়ারচরে দীর্ঘদিন ধরে চলা এই শান্তির ধারা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ একযোগে কাজ করে যাচ্ছেন।

 

নানিয়ারচর উপজেলায় পাহাড়ি-বাঙালিদের মধ্যে সম্প্রীতির যে উদাহরণ সৃষ্টি হয়েছে, তা দেশের অন্যান্য অঞ্চলের জন্য অনুপ্রেরণা হতে পারে। এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে উন্নয়ন কার্যক্রমে আরও বেশি মনোযোগ দিতে হবে এবং সব দলের মধ্যে সমঝোতার সম্পর্ক ধরে রাখতে হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।