খাগড়াছড়িতে ইউএনডিপি'র উদ্যোগে দুইদিব্যাপি তরুণদের মাঝে উদ্ভাবনী কর্মকান্ডের সম্পৃক্ততা বৃদ্ধি, সংহতি ও সম্পর্ক উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে।
সোমবার(২০জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি সদরস্থ রেডক্রিসেন্ট কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ দুইদিন ব্যাপি কর্মশালায় আলোচক হিসেবে ছিলেন খাগড়াছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ।
এ কর্মশালায় তিনি, তরুন ও যুবাদের শিক্ষা সংস্কৃতিমূলক অগ্রসরতার পাশাপাশি বিশ্বময় চলমান সমস্যাসমূহ নিরূপনের সাথে সাথে সমস্যাসমূহ মোকাবেলার উপযোগী করে তোলার বিষয়ে বিশদভাবে আলোকপাত করেন। তারমধ্যে মাদক অপরাধ দমনে তরুনেরা কি কি করতে পারে? সাইবার ক্রাইম ও সাইবার ক্রাইমের ভিকটিম করণীয় বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।
এছাড়াও তিনি বলেন, "সম্প্রতি সাইবার ক্রাইম যেমন বাড়ছে, তেমনি তরুণদের মধ্যে মাদকের আসক্তিও বাড়ছে। এরকম অসময়ে ইউএনডিপির এ উদ্যোগ রীতিমতো প্রশংসনীয়। আমরাও চেষ্টা করে যাচ্ছি, তরুণদের মধ্যে সতর্কতার বার্তা সম্পূর্ণরুপে পৌঁছে দিতে। যাতে তরুণরা কোনো অবস্থাতেই নিজেদেরকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে বাঁধা-বিপত্তির শিকার না হয়। রাষ্ট্রের সকল উন্নয়ন ও নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকাণ্ডে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে বলে জানান তিনি।